Phone: Dr. : +88 01678 099 608 | Store : +88 01610 858 774
Our Story
About Us
“মাদক বর্জন করুন, সুস্থ জীবন গড়ুন” - ডা. আলমগীর মতি
“শুধু শারীরিক দুর্বলতা বা রোগ থেকে দূরে থাকাই স্বাস্থ্য নয় বরং শারীরিক, মানসিক ও সামাজিকভাবে সম্পূর্ণরুপে সুস্থ থাকাকে বলা হয় স্বাস্থ্য।” - বিশ্ব স্বাস্থ্য সংস্থা
একটি জাতির সমৃদ্ধির মূলে রয়েছে সে জাতির শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থতা। দেহের পরিপূর্ণ সুস্থতার জন্য প্রয়োজন যথাযথ খাদ্য, পথ্য ও ঔষধের। আর এসকল খাদ্য, পথ্য ও ঔষধসমূহকে অবশ্যই পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত হতে হবে। তাই রোগমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে এবং দেশের মানুষকে পার্শ্ব-প্রতিক্রিয়ামুক্ত খাদ্য, পথ্য ও ঔষধের মাধ্যমে পরিপূর্ণ স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে দীর্ঘ ৪৩ বছর পূর্বে আমি প্রতিষ্ঠা করি মডার্ণ হারবাল ফুড। অতঃপর এটিকে ঘিরে বাড়তে থাকে জনপ্রিয়তা এবং ধীরে ধীরে লিমিটেড কোম্পানীতে পরিণত হয়।
মডার্ণ হারবাল গ্রুপ প্রাচীনকাল থেকেই সমাদৃত হয়ে আসা অত্যন্ত সহজলভ্য ভেষজ ঔষধ ও চিকিৎসা পদ্ধতির আধুনিকায়নে কাজ করে আসছে, যার মূল উদ্দেশ্যই হল সর্বজন স্বীকৃত প্রাচীন এই চিকিৎসা পদ্ধতির নবজাগরণের মধ্য দিয়ে বাংলাদেশের চিকিৎসা সুবিধা বঞ্চিত, বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রকারান্তরে এই বাংলাদেশকে স্বাস্থ্যবান জনগোষ্ঠী উপহার দেওয়া। উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে প্রায় ১৮ কোটি লোকের বসবাস এবং সমগ্র জনগোষ্ঠীকে সুস্বাস্থ্য দান করার মাধ্যমে দেশকে আরো অগগতির দিকে এগিয়ে নেওয়া যাবে।
উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতকরণের পাশাপাশি দরিদ্র ও বৃহৎ জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে মডার্ণ হারবাল গ্রুপ বেছে নিয়েছে সবচেয়ে আধুনিক একটি বিপণন ব্যবস্থা, যার সম্পৃক্ততায় প্রতিনিয়ত এ দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী আত্মকর্মসংস্থানের সুযোগ পেয়ে স্বাবলম্বী ও সমৃদ্ধ হচ্ছে। দক্ষ মানব সম্পদ তৈরির মাধ্যমে এ অগ্রযাত্রাকে আরো বেশি বেগবান করতে ভেষজ চিকিৎসা পদ্ধতি ও আধুনিক ব্যবসায়িক জ্ঞান ও পণ্য বিপণন সম্পর্কিত দক্ষতা সৃষ্টিতে ব্যাপক ট্রেনিং কার্যক্রম পরিচালনা করছে মডার্ণ হারবাল গ্রুপ। আর এর বিশেষ উদ্যোগ হিসেবে MXN ট্রেনিং একাডেমি ও যুব উন্নয়ন বিভাগ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সুস্থতা ও সমৃদ্ধির এই অগ্রযাত্রাকে অধিকতর বেগবান করার লক্ষ্যে আমরা প্রকাশ করেছি মডার্ণ হারবাল গ্রুপের পণ্যের কার্যকারিতা ও প্রয়োগবিধির স্বপক্ষে তথ্য সমৃদ্ধ প্রোডাক্ট ক্যাটালগ যা বিএসটিআই কর্তৃক অনুমোদিত।
এই সুবাদে তথ্য ও সেবায় যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে সবার স্বাস্থ্য সুরক্ষা, ভেষজ চিকিৎসার যথাযথ উন্নয়ন এবং লাভজনক ব্যবসায়িক জ্ঞান অর্জনের মধ্য দিয়ে একটি সুস্থ, সুপ্রশিক্ষিত ও সমৃদ্ধ জাতি গড়তে মডার্ণ হারবাল বিশেষভাবে বদ্ধপরিকর। উল্লেখ্য, এই সংস্থা ইতোমধ্যে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য দেশ ও বিদেশে প্রশংসা কুড়িয়েছে।
উল্লেখ্য যে স্বপ্নের কথাটি এখানে উঠে আসে, এটি অলীক স্বপ্ন বা আলাদিনের আশ্চর্য প্রদীপ নয় যে ঘষা দিলে সব পায়ের নিচে এসে যাবে। এটা সেই স্বপ্ন, যা সম্ভাবনাশয় এবং যথাযথ কর্মপ্রসূত। এ কথা সত্যি যে সব মানুষই স্বপ্ন দেখে থাকে এবং স্বপ্ন আছে বলেই মানুষ বেঁচে থাকে। এক্ষেত্রে স্বপ্নের মানে বাস্তবতার প্রেক্ষাপটে পরিকল্পনা মোতাবেক লক্ষ্য অর্জন করা। সেই সুবাদে আমাদের এ স্বপ্ন পূরণ এনে দিবে আপনার জীবনে প্রতিষ্ঠা ও অধিক সাফল্য।
ডা. আলমগীর মতি
চেয়ারম্যান
মডার্ণ হারবাল গ্রুপ
Happy Clients
0
+
Products
0
+
Ratings
0
Our Newsletter
Enter your email address to be updated with fresh news
Receive emails updates and hot offers
